মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, ‘আমার হাবীব, তোমাদের রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যা এনেছেন তা তোমরা আঁকড়িয়ে ধরো আর যা থেকে বিরত থাকতে




মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, ‘আমার হাবীব, তোমাদের রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যা এনেছেন তা তোমরা আঁকড়িয়ে ধরো আর যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো। এ বিষয়ে মহান আল্লাহ পাক উনাকে ভয় করো। কেননা, তিনি কঠিন শাস্তিদাতা।’
আর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, ‘প্রত্যেক ছবি তুলনেওয়ালা ও ছবি তোলানেওয়ালা জাহান্নামী।’
কাজেই ‘কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ-এর বিরোধী কোনো আইন পাস হবে না’- এই প্রতিশ্রুতিবদ্ধ সরকারের জন্য ফরয-ওয়াজিব হচ্ছে, দেশে দলীল নথিভুক্তকরণের ক্ষেত্রে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি চালু করা এবং ছবির ব্যবহার সম্পূর্ণরূপে বাদ দেয়া।


যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, “কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ-এর বিরোধী কোনো আইন পাস হবে না’- এই প্রতিশ্রুতিবদ্ধ সরকারের জন্য ফরয-ওয়াজিব হচ্ছে, দেশে দলীল নথিভুক্তকরণের ক্ষেত্রে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি চালু করা এবং ছবির ব্যবহার সম্পূর্ণরূপে বাদ দেয়া।”
‘সরকার দেশের রেজিস্টার অফিসগুলোতে দলীলের জন্য ছবির ব্যবহার বাধ্যতামূলক করায় প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলাগণ যে কবীরাহ গুনাহে গুনাহগার হবে; তা থেকে বেঁচে থাকা সকলের জন্য ফরয-ওয়াজিব’ সে বিষয় নছীহত প্রদানকালে তিনি এসব কথা বলেন।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, আমাদের দেশে দলীল নথীভুক্তকরণ অফিসে জমি ক্রেতা-বিক্রেতাদের ক্ষেত্রে ছবি দেয়ার নতুন নিয়ম চালু করা হয়েছে। পূর্বে দলীলে ছবির কোনো প্রয়োজন ছিলো না। কিন্তু দুঃখজনক বিষয় হলো, সেই ব্রিটিশ সময় আঙ্গুলে কালি লাগিয়ে দলীলে ছাপ দেয়ার যেই প্রচলন ছিলো আজ অবধি সেই নিয়মের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আঙ্গুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দেয়ার বিষয়টি অতি প্রয়োজনীয় বলে এখনো টিকে থাকলেও এর আধুনিকরণে সরকারের কোনো উদ্যোগ নেই।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, সমগ্র বিশ্বের ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতির যথেষ্ট উন্নতি সাধিত হয়েছে। কালির ছাপের পরিবর্তে এখন ডিজিটাল ইমেজ পদ্ধতি চালু হয়েছে। এছাড়া কম্পিউটার থেকে কোনো ব্যক্তিবিশেষের তথ্য অনুসন্ধান করতে ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতিও কাজে লাগানো হচ্ছে কিন্তু আমাদের দেশে দলীলে আঙ্গুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) নেয়ার পর তা ফাইলবন্দি হয়ে থাকছে। সহজেই কোনো তথ্য অনুসন্ধানে আঙ্গুলের ছাপ পদ্ধতি কোনো কাজে আসছে না। আমাদের দেশের সরকার এই বিষয়ে মনোযোগী না হয়ে দলীল নথীভুক্তকরণে শরীয়তে নিষিদ্ধ হারাম ছবি অন্তর্ভুক্ত করেছে। যাতে পুরুষ-মহিলা সবাইকেই কবীরাহ গুনাহে গুনাহগার হতে হচ্ছে। এছাড়া পর্দানশীন মহিলাগণও পর্দা রক্ষা করতে পারছে না। কারণ পর্দানশীন মহিলাদেরও কোনো সম্পত্তি বেচাকেনার ক্ষেত্রে ছবি তুলে জমা দিতে হচ্ছে। নাউযুবিল্লাহ!

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন’ এবং ‘কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ বিরোধী কোনো আইন পাস হবে না’ এসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা বর্তমান সরকারের দলীল নথীভুক্তকরণে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতির অন্তর্ভুক্ত এবং ছবির ব্যবহার বাদ দেয়ার আইন চালু করা উচিত।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, পৃথিবীতে কোনো শাসক চিরকালের জন্য আসে না। তাদেরকে মৃত্যুর পর কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়, যারা দেশে শরীয়তবিরোধী আইন চালু করছে। তাই মৃত্যুর পূর্বেই তাদেরক্লে¬ অবশ্যই খালিছ তওবা করতে হবে। নতুবা অপেক্ষা করছে চরম লাঞ্ছনা এবং গঞ্জনা।

তথ্যসূত্র:█║▌│█│║▌║││█║▌│║█║▌ © দৈনিক আল ইহসান | দৈনিক আল ইহসান.
Read more ...

Allah Pak Dictates, "Noor-e-Mujassam, Habeebullah, Huzur Pak Swallallahu 'Alaihi Wa Sallam, firmly take hold of whatever HE brought and abstain from



Allah Pak Dictates, "Noor-e-Mujassam, Habeebullah, Huzur Pak Swallallahu 'Alaihi Wa Sallam, firmly take hold of whatever HE brought and abstain from that which HE tells you to refrain from. On this issue, fear Allah Pak because Allah Pak is strict punisher." And Noor-e-Mujassam, Huzur Pak Swallallahu 'Alaihi Wa Sallam dictates, "Every photographer and everyone helping to make photography (of living beings) will be inhabitant of Jahannam (hell)." Therefore, it is Far'd-Wajib for this government, having the promise that 'No laws against Qur'an Shareef and Sunnah Shareef shall be passed', to introduce 'digital fingerprint system' in registration of Deeds and to discard the use of photos completely.

Prime Point of the attention of Allah Pak, Imaam and Mujtahid of this time, Imaamul Aimmah, Qutwubul A’alam, Awladur Rwasool, Habeebullah, Mamduh Ha’drat Murshid Qiblah 'Alaihis Salaam of Rajarbagh Dorbar Shareef, Dhaka says, "it is Far'd-Wajib for this government, having the promise that 'No laws against Qur'an Shareef and Sunnah Shareef shall be passed', to introduce 'digital fingerprint system' in registration of Deeds and to discard the use of photos completely." He made those remarks while delivering advices on the aspects of making photography, a compulsory item in land registration process where Muslim men and women would commit major sins thorough photography and abstaining from that is Far'd-Wajib for all.

Mujaddide A’azwam Ha’drat Murshid Qibla 'Alaihis Salaam says, "In our country, in the office of land registration, a new policy of providing photographs of land buyers and sellers has been started. Earlier, no photography was needed for the purpose. The usage of putting impression on the deeds using ink on the finger has not changed a bit from the time of British reign till today. As the matter being very essential, the system of putting finger print on documents by applying ink on fingers is still surviving, but sadly, the government has not yet taken any initiative to modernize the system."

Mujaddide A’azwam Ha’drat Murshid Qibla 'Alaihis Salaam says, "All over the world there have been much of improvements in the finger print system. Instead of impression by ink, digital image system has come into being. Besides, finger print system is also utilized in the computer to find out information about a particular individual. But in our country, after taking the finger prints, these are confined within the files; these are not coming in to any use for collecting any information easily. Not putting attention to this aspect, the government of our country has introduced harwam pictures in registration process leading men and women to commit major (kabirwa) sins. Besides, women maintaining Hijab are also not able to maintain it since they are also bound to submit their photos for the purpose of buying or selling properties. Na'oozubillah!

Mujaddide A’azwam Ha’drat Murshid Qibla 'Alaihis Salaam says, "The present government which came into power with the promises of 'Dreams of making digital Bangladesh' and 'there shall be no laws passed against Qur'an Shareef and Sunnah Shareef' should introduce laws to use digital finger print system in registration of deeds and to discard the use of photos."

Mujaddide A’azwam Ha’drat Murshid Qibla 'Alaihis Salaam says, "No rulers come to the world to rule forever. Those who introduce anti- Shari'ah laws in the country will have to face tough questioning after their deaths. Therefore, they must perform Khwalis (genuine) Tawba before their demise or else extreme harassments and abashments are waiting for them."

█║▌│█│║▌║││█║▌│║█║▌ © Al-Ihsan.net | Al-Ihsan.
Read more ...

‘আখিরী চাহার শোম্বাহ’ এ বছরের জন্য ১৪৩৩ হিজরী সনের ২৩শে ছফর, শামসী সনের ২০শে ছামিন, ঈসায়ী সনের ১৮ই জানুয়ারি, বুধবার।


মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, (হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) মহান আল্লাহ পাক উনার বিশেষ দিনগুলো তাদেরকে অর্থাৎ ঈমানদার বান্দাদেরকে স্মরণ করিয়ে দিন। নিশ্চয়ই এতে ধৈর্যশীল, শোকরগোযার বান্দাদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
‘আখিরী চাহার শোম্বাহ’ এ বছরের জন্য ১৪৩৩ হিজরী সনের ২৩শে ছফর, শামসী সনের ২০শে ছামিন, ঈসায়ী সনের ১৮ই জানুয়ারি, বুধবার।
যা পালন করা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের খাছ সুন্নতের অন্তর্ভুক্ত।
‘আখিরী চাহার শোম্বাহ’ পালন উপলক্ষে সাধ্যমত হাদিয়া পেশ করা এবং দান-ছদক্বা করা, গোসল করা, ভালো খাওয়া, অধিক পরিমাণে মীলাদ শরীফ, ক্বিয়াম শরীফ ও দুরূদ শরীফ পাঠ করা সকলের জন্য আবশ্যক।
বাংলাদেশসহ সকল মুসলিম ও অমুসলিম সরকারের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- এ মুবারক দিনটি পালনের সর্বপ্রকার ব্যবস্থা গ্রহণসহ সরকারি ছুটি ঘোষণা করা।


যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মুসলমান হিসেবে সমস্ত মুসলমানসহ সরকারকে- যিনি ঈমানের মূল এবং সমস্ত মাখলুক্বাতের জন্য রহমত ও নাজাতের মূল আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অকল্পনীয় ও বেমেছাল মর্যাদা-মর্তবা এবং ফাযায়িল-ফযীলতই শুধু নয়; বরং উনার সাথে সম্পৃক্ত বিশেষ দিন ও ঘটনা সম্পর্কেও বিশেষভাবে অবগত হতে হবে এবং অত্যন্ত আদব ও মুহব্বতের সাথে উনার হক্বও বিশেষভাবে আদায়ের কোশেশ করতে হবে।
আসন্ন পবিত্র ‘আখিরী চাহার শোম্বাহ’ উপলক্ষে এক আলোচনা মজলিসে রাজারবাগ শরীফ-এ তিনি এসব কথা বলেন।

মুজাদ্দিদে আ’যম ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, সকল ইমাম-মুজতাহিদ ও আউলিয়ায়ে কিরাম উনাদের ইজমা হয়েছে যে, “যে মাটি মুবারক আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ক্বদম মুবারক স্পর্শ করেছে তার মর্যাদা আরশে আযীমের চেয়েও লক্ষ-কোটি গুণ বেশি।” সুবহানাল্লাহ!
উল্লেখ্য, তায়াল্লুক-নিছবত থাকার কারণে মাটি মুবারক যদি এত মর্যাদা-মর্তবার অধিকারী হয়ে থাকে; তাহলে যে তারিখে, যে দিবসে, যে মাসে মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিশেষ ঘটনা সংঘটিত হয়ে থাকে তার মর্যাদা-মর্তবা কত বেশি হতে পারে সেটা খুব সহজেই অনুধাবনীয়।
তাহলে আখিরী চাহার শোম্বাহ-এর কত ফযীলত তা ফিকির করতে হবে। অতএব, সকল মুসলমানেরই উচিত- এদিনকে যথাযথ তা’যীম-তাকরীম করা এবং এ দিনের ফযীলত হাছিলের লক্ষ্যে আমল করা।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার মা’রিফাত-মুহব্বতে দগ্ধিভূত ব্যক্তি তথা মুসলমানগণ উনারা সে দিনটিকে মা’রিফাত-মুহব্বত লাভের উসীলা সাব্যস্ত করে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের অনুসরণে যুগ যুগ ধরে ‘আখিরী চাহার শোম্বাহ’ হিসেবে পালন করে আসছেন। কালামুল্লাহ শরীফ-এ ইরশাদ হয়েছে, “হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে যারা উত্তমভাবে অনুসরণ করে আল্লাহ পাক উনাদের প্রতি সন্তুষ্ট।” (সূরা তওবা : আয়াত শরীফ-১০০)
আর হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, “তোমাদের জন্য আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদীন তথা হযরত ছাহাবায়ে কিরাম উনাদের সুন্নত অবশ্য পালনীয়।”

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, ‘আখিরী চাহার শোম্বাহ’ এ বছরের জন্য ১৪৩৩ হিজরী সনের ২৩শে ছফর, শামসী সনের ২০শে ছামিন, ঈসায়ী সনের ১৮ই জানুয়ারি, বুধবার। অনেকে ‘আখিরী চাহার শোম্বাহ’ উদযাপন করাকে নাজায়িয ও বিদয়াত বলে আখ্যায়িত করে থাকে। যা সম্পূর্ণ অশুদ্ধ ও ভুল। বরং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের অনুসরণে ‘আখিরী চাহার শোম্বাহ’ উপলক্ষে সাধ্যমতো হাদিয়া করা এবং দান-ছদক্বা করা, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অধিক পরিমাণে ছলাত-সালাম, মীলাদ শরীফ, ক্বিয়াম শরীফ ও দুরূদ শরীফ পাঠ করা সকলের জন্য আবশ্যক। অতএব, বাংলাদেশসহ ও সমস্ত মুসলিম ও অমুসলিম সরকারের উচিত আখিরী চাহার শোম্বাহর দিনের ভাবগাম্ভীর্যতা রক্ষা করা এবং যথাযথ মর্যাদার সাথে এ দিন পালনের ব্যবস্থা গ্রহণসহ সরকারি ছুটি নির্ধারণ করা।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, হিন্দু ও মজূসীদের পহেলা বৈশাখ, ইহুদী-খ্রিস্টানদের পহেলা মে, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের বড়দিন ২৫শে ডিসেম্বর ও হিন্দুদের দুর্গাপূজাসহ অনেক ছুটি আমাদের মুসলিম দেশে পালন করা হয়, যার সাথে মুসলিম ঐতিহ্যের কোনো সম্পর্ক নেই এবং যা মুসলমানদের প্রয়োজনও নেই। সরকার যদি এরূপ অপ্রয়োজনীয় দিনে ছুটি দিতে পারে, তবে আখিরী চাহার শোম্বাহ-এর ন্যায় এত ফযীলতপূর্ণ দিন উপলক্ষে ছুটি দিতে পারবে না কেন?

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র এ দিনগুলোর মর্যাদা-মর্তবা আমভাবে অনুধাবন এবং পালনের জন্যেই এসব দিনে ‘দৈনিক আল ইহসান’ প্রকাশ বন্ধ রাখা হয়। তিনি আশা প্রকাশ করেন, অতিশীঘ্রই সবাই এই আদর্শ অনুসরণে এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকেই পবিত্র আখিরী চাহার শোম্বাহ-এর ফযীলত ও গুরুত্ব হাক্বীক্বীভাবে উপলব্ধি করার এবং এর আমলগুলো করার তাওফীক দান করুন। আমীন!
-০-


তথ্যসূত্র:█║▌│█│║▌║││█║▌│║█║▌ © দৈনিক আল ইহসান | দৈনিক আল ইহসান.
Read more ...

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, হযরত ছাহাবায়ে কিরাম উনাদেরকে যারা উত্তমভাবে অনুসরণ করেন মহান আল্লাহ পাক তিনি উনাদের প্রতি সন্তুষ্ট।




মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, হযরত ছাহাবায়ে কিরাম উনাদেরকে যারা উত্তমভাবে অনুসরণ করেন মহান আল্লাহ পাক তিনি উনাদের প্রতি সন্তুষ্ট।
এ বছরের জন্য আগামীকাল ২৩শে ছফর, রোজ বুধবার, ২০শে ছামিন, শামসী সন বা ১৮ই জানুয়ারি, ঈসায়ী সন ‘আখিরী চাহার শোম্বাহ’।
যা পালন করা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের খাছ সুন্নতের অন্তর্ভুক্ত।
‘আখিরী চাহার শোম্বাহ’ পালন উপলক্ষে খুশী প্রকাশ করে সাধ্যমতো হাদিয়া পেশ করা, দান-ছদক্বা করা, গোসল করা, ভালো খাওয়া, অধিক পরিমাণে মীলাদ শরীফ, ক্বিয়াম শরীফ ও দুরূদ শরীফ পাঠ করা সকলের জন্য আবশ্যক।
পাশাপাশি বাংলাদেশসহ সকল মুসলিম ও অমুসলিম সরকারের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- এ মুবারক দিনটি পালনের সর্বপ্রকার ব্যবস্থা গ্রহণসহ এ মুবারক দিন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা।


যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, ‘আখির’ শব্দটি আরবী। এর অর্থ শেষ। আর ‘চাহার শোম্বাহ’ হচ্ছে ফার্সী শব্দ। এর অর্থ বুধবার। আরবী ও ফার্সী শব্দের সংমিশ্রণে ‘আখিরী চাহার শোম্বাহ’ বলতে ছফর মাসের শেষ বুধবারকে বুঝানো হয়ে থাকে। মূলত এ দিনটি মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ খুশির দিন।
পবিত্র আখিরী চাহার শোম্বাহ-এর গুরুত্ব ও ফযীলত আলোচনাকালে তিনি এসব কথা বলেন।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, এ মুবারক দিনটি সম্পর্কে বর্ণিত আছে যে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, রহমতুল্লিল আলামীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিদায়ের পূর্ববর্তী মাসের অর্থাৎ ছফর মাসের তৃতীয় সপ্তাহে তিনি ভীষণভাবে অসুস্থতা অনুভব করেন অতঃপর দিন দিন উনার অসুস্থতার অনুভব বাড়তেই থাকে। কিন্তু এই মাসের ৩০ তারিখ বুধবার দিন ভোর বেলা ঘুম থেকে জেগে তিনি বললেন, ‘আমার নিকট কে আছেন?’ এ কথা শুনামাত্রই উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি ছুটে আসলেন এবং বললেন, ‘ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার মাতা-পিতা আপনার জন্য কুরবান হোক। আমি হাযির আছি।’ তখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, ‘হে উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম! আমার মাথা মুবারক-এর ব্যথা দূর হয়ে গেছে এবং শরীর মুবারকও বেশ হালকা মনে হচ্ছে। আমি আজ বেশ সুস্থতা বোধ করছি।’ সুবহানাল্লাহ! এ কথা শুনে উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম অত্যন্ত আনন্দিত হলেন এবং তাড়াতাড়ি পানি আনয়ন করে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাথা মুবারক ধুয়ে দিলেন এবং সমস্ত শরীর মুবারক-এ পানি ঢেলে ভালোভাবে গোসল করিয়ে দিলেন।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, এই গোসলের ফলে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার শরীর মুবারক হতে বহু দিনের অসুস্থতাজনিত অবসাদ অনেকাংশে দূর হয়ে গেল। তারপর তিনি বললেন, ‘হে উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম! ঘরে কোনো খাবার আছে কি?’ তিনি জবাব দিলেন, ‘জী-হ্যাঁ, কিছু রুটি পাকানো আছে।’ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, ‘আমার জন্য তা নিয়ে আসুন আর হযরত মা ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম উনাকে খবর দিন, তিনি যেন উনার আওলাদগণ উনাদেরকে নিয়ে তাড়াতাড়ি আমার নিকট চলে আসেন।’ উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম উনাকে সংবাদ দিলেন এবং ঘরে যে খাবার তৈরি ছিলো তা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট পরিবেশন করলেন।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম উনার আওলাদগণ উনাদেরকে নিয়ে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট হাজির হলেন। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত মা ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম উনাকে নিজের গলা মুবারক-এর সাথে জড়িয়ে স্নেহের পরশ বুলিয়ে দিলেন, নাতিগণ উনাদের কপাল মুবারক-এ চুমো খেলেন এবং উনাদেরকে সাথে নিয়ে আহারে বসলেন। কয়েক লোকমা খাবার গ্রহণ করার পর অন্যান্য উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারাও খিদমতে এসে হাযির হলেন। অতঃপর পর্যায়ক্রমে বিশিষ্ট ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারাও বাইরে এসে হাযির হন। কিছুক্ষণ পর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বাইরে এসে উনাদেরকে লক্ষ্য করে বললেন, ‘হে ছাহাবীগণ! আমার বিদায়ের পর আপনাদের অবস্থা কিরূপ হবে?’ এ কথা শুনে হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনারা ব্যাকুলচিত্তে কান্না শুরু করলেন। উনাদের এ অবস্থা দেখে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাদেরকে সান্ত¡না দান করলেন। অতঃপর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মসজিদে নববী শরীফ-এ ওয়াক্তিয়া নামাযের ইমামতি করলেন।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দীর্ঘদিন অসুস্থতা অনুভব করার পর সুস্থতা অনুভব করে মসজিদে নববী শরীফ-এ আগমন করেন এবং নামাযের ইমামতি করেন এই অপার আনন্দে হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনারা নিজ নিজ সামর্থ্য অনুসারে অনেক কিছু হাদিয়া পেশ করেন। কোনো কোনো বর্ণনায় জানা যায় যে, খুশিতে আত্মহারা হয়ে হযরত আবু বকর ছিদ্দীক্ব আলাইহিস সালাম তিনি সাত হাজার দীনার, হযরত উমর ফারূক আলাইহিস সালাম তিনি পাঁচ হাজার দীনার, হযরত উছমান যুন নূরাইন আলাইহিস সালাম তিনি দশ হাজার দীনার, হযরত আলী র্কারামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি তিন হাজার দীনার, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি একশত উট ও একশত ঘোড়া মহান আল্লাহ পাক উনার রাস্তায় হাদিয়া করতঃ মহান আল্লাহ পাক ও উনার রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মুহব্বত ও সন্তুষ্টি লাভ করেন।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মূলকথা হলো- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, হযরত ছাহাবায়ে কিরাম উনাদেরকে যারা উত্তমভাবে অনুসরণ করেন মহান আল্লাহ পাক তিনি উনাদের প্রতি সন্তুষ্ট। এ বছরের জন্য আগামীকাল ২৩শে ছফর, রোজ বুধবার, ২০শে ছামিন, শামসী সন বা ১৮ই জানুয়ারি, ঈসায়ী সন ‘আখিরী চাহার শোম্বাহ’। যা পালন করা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের খাছ সুন্নতের অন্তর্ভুক্ত। ‘আখিরী চাহার শোম্বাহ’ পালন উপলক্ষে খুশী প্রকাশ করে সাধ্যমতো হাদিয়া পেশ করা, দান-ছদক্বা করা, গোসল করা, ভালো খাওয়া, অধিক পরিমাণে মীলাদ শরীফ, ক্বিয়াম শরীফ ও দুরূদ শরীফ পাঠ করা সকলের জন্য আবশ্যক। পাশাপাশি বাংলাদেশসহ সকল মুসলিম ও অমুসলিম সরকারের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- এ মুবারক দিনটি পালনের সর্বপ্রকার ব্যবস্থা গ্রহণসহ এ মুবারক দিন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা।

তথ্যসূত্র:█║▌│█│║▌║││█║▌│║█║▌ © দৈনিক আল ইহসান | দৈনিক আল ইহসান.
Read more ...

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, ‘আবু লাহাব ও তার দুই হাত ধ্বংস হোক। তার ধন-সম্পদ, সন্তান-সন্ততি কোনো কাজে আসবে না। আবু লাহাব ও তার স্ত্রী অতি শীঘ্রই


মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, ‘আবু লাহাব ও তার দুই হাত ধ্বংস হোক। তার ধন-সম্পদ, সন্তান-সন্ততি কোনো কাজে আসবে না। আবু লাহাব ও তার স্ত্রী অতি শীঘ্রই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে (জাহান্নামে) প্রবেশ করবে।’
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহান শানে কটূক্তি করার কারণে আবু লাহাব যেরূপ ধ্বংস হয়ে গেছে, বর্তমানেও যারা উনার শানের খিলাফ কথা বলবে তারাও আবু লাহাবের ন্যয় গযবে পড়ে ধ্বংস হয়ে যাবে।
যা উনার বেমেছাল ও সীমাহীন ফাযায়িল-ফযীলত ও মর্যাদা-মর্তবারই বহিঃপ্রকাশ।


যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বেমেছাল ফাযায়িল-ফযীলত, মর্যাদা-মর্তবা, শান-মান হাদিয়া করেছেন।’ মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, “হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি আপনাকে ও আপনার যিকির (মর্যাদা-মর্তবা)কে সমুন্নত করেছি।”

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বতেই সবকিছু সৃষ্টি করেছেন। এ প্রসঙ্গে হাদীছে কুদসী শরীফ-এ ইরশাদ হয়েছে, “হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি ছাড়া যতো কিছু রয়েছে সব আপনার কারণেই সৃষ্টি করেছি।” সুবহানাল্লাহ!

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, হাদীছে কুদসীতে এসেছে, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, ‘আমি আপনাকে খলীল ও হাবীব হিসেবে গ্রহণ করেছি।’
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, তাই তো মহান আল্লাহ পাক রব্বুল আলামীন উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহান শানের খিলাফ কোনো বিষয়ই বরদাশত করেননি। পবিত্র কালামুল্লাহ শরীফ-এর ‘সূরা লাহাব’ই তার বাস্তব প্রমাণ। এ সূরায় মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, “আবু লাহাব ও তার দুই হাত ধ্বংস হোক। তার ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোনো কাজে আসবে না। আবু লাহাব ও তার স্ত্রী অতি শীঘ্রই প্রজ্বলিত অগ্নিকু-ে (জাহান্নামে) প্রবেশ করবে।” নাঊযুবিল্লাহ!

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, ‘সূরা লাহাব’ নাযিল হওয়ার শানে নুযূল হলো- মহান আল্লাহ পাক তিনি যখন নাযিল করলেন যে, ‘হে আমার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি আপনার নিকটাত্মীয়দেরকে ভয়-প্রদর্শন করুন’ তখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কুরাইশদেরকে সাফা পাহাড়ের নিকটে সমবেত হতে বলেন। সকলে সেখানে উপস্থিত হওয়ার পর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, ‘হে কুরাইশগণ! আমি যদি বলি পাহাড়ের অপরদিকে তোমাদের জন্য শত্রুরা ওঁৎ পেতে আছে তোমাদের ধ্বংস করার জন্য, তোমরা কি তা বিশ্বাস করবে?’ জবাবে তারা বললো, ‘আমরা অবশ্যই তা বিশ্বাস করবো। কারণ আমরা জানি আপনি আল আমীন, মহান সত্যবাদী।’ তখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, ‘আমি তোমাদের পরকালের কঠিন আযাব থেকে সতর্ক করছি, তোমরা মূর্তিপূজা ছেড়ে এক আল্লাহ পাক উনার ইবাদত কর। তবেই তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে এবং জাহান্নাম থেকে নাজাত পাবে।’ একথা শুনে কাট্টা কাফির আবু লাহাব বলে উঠলো, ‘তাব্বান লাকা’- অর্থাৎ ‘আপনার ধ্বংস হোক’ (নাঊযুবিল্লাহ)। একথা বলে আবু লাহাব সেখান থেকে চলে গেলো।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহান শানে আবু লাহাবের এরূপ কুফরী ও বেয়াদবিমূলক কটূক্তি মহান আল্লাহ পাক তিনি কিন্তু বরদাশত করলেন না। আবু লাহাবের ধ্বংস ও কঠিন পরিণতি বর্ণনা করে মহান আল্লাহ পাক তিনি সূরা লাহাব নাযিল করেন।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহান শানে কটূক্তি করার কারণে আবু লাহাবের জন্য পরকালে কঠিন আযাব তো নির্ধারিত আছেই; পাশাপাশি এ জঘন্য কটূক্তি করার কারণে স্বয়ং মহান আল্লাহ পাক তিনিই তার উপর খোদায়ী গযব নাযিল করে তাকে একমাত্র শাস্তি মৃত্যুদ- প্রদান করেন।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, আবু লাহাব বদরের জিহাদে যায়নি। কারণ বদরের জিহাদের পূর্বে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঘোষণা করেন তথা ভবিষদ্বাণী করেন, ‘বদরের জিহাদে কাফিরদের বড় বড় ১৪ জন নেতার মধ্যে ১১ জনই মারা যাবে।’ আবু লাহাব জানতো, নবীজী অর্থাৎ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যা বলেন, তা সত্যে পরিণত হয়। তাই সে মৃত্যুর ভয়ে বদরের জিহাদে যাওয়া থেকে বিরত থাকে। কিন্তু তারপরও সে মৃত্যুদ- থেকে বাঁচতে পারেনি। বদরের জিহাদের সাত দিন পর আবু লাহাবের সাথে কুরাইশদের একটি গ-গোল হয়। সেখানে এক ব্যক্তি আবু লাহাবের মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। অল্প কিছুদিনের মধ্যেই তার ক্ষতস্থানে পচন ধরে আস্তে আস্তে সমস্ত শরীর কুষ্ঠ রোগে ছেয়ে যায়। যার ফলে সমস্ত শরীর পচে-গলে দুর্গন্ধ বের হতে থাকে। তার আত্মীয়-স্বজনরা তাকে ঘরে রাখতে না পেরে জঙ্গলে ফেলে আসে, সেখানে সে পচে গলে মারা যায়। অতঃপর কুকুর-শৃগালরা তাকে খেয়ে নিশ্চিহ্ন করে দেয়। এভাবেই মহান আল্লাহ পাক তিনি উনার পিয়ারা হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহান শানে কটূক্তিকারী নিকৃষ্ট কাফির আবু লাহাবকে যন্ত্রণাদায়ক মৃত্যুদ- প্রদান করেন অর্থাৎ আবু লাহাব গযবে পড়ে ধ্বংস হয়ে যায়। তাই বলার অপেক্ষাই রাখে না যে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহান শানে কটূক্তি করার কারণে আবু লাহাব যেরূপ ধ্বংস হয়ে গেছে বর্তমানেও যারা উনার শানের খিলাফ কথা বলবে তারাও আবু লাহাবের ন্যায় গযবে পড়ে ধ্বংস হয়ে যাবে।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মূলকথা হলো- আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান-মান, মর্যাদা-মর্তবা উপলব্ধি করত উনার প্রতি যথাযথ তা’যীম-তাকরীম ও সম্মান প্রদর্শন এবং পরিপূর্ণ ছানা-ছিফত করার মাধ্যমে মহান আল্লাহ পাক ও উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের খাছ রেযামন্দি হাছিল করা।


তথ্যসূত্র:█║▌│█│║▌║││█║▌│║█║▌ © দৈনিক আল ইহসান | দৈনিক আল ইহসান.
Read more ...

Allah Pak Declares, “Perish to the hands of abu lahab and perish he. His wealth and his children (etc) will not benefit him. Soon he will be burned

Allah Pak Declares, “Perish to the hands of abu lahab and perish he. His wealth and his children (etc) will not benefit him. Soon he will be burned in a fire of blazing flame and his wife too (who carries wood).” The way abu lahab was devastated for making ill comments toward Noor-e-Mujassam, Habeebullah, Huzur Pak Swallallahu ‘Alaihi Wa Sallam, similarly those who would make derogatory statements against Huzur Pak Swallallahu 'Alaihi Wa Sallam would also be ruined through divine retributions like abu lahab. That is an expression of the endless blessings, honour and dignity of Huzur Pak Swallallahu Alaihi Wa Sallam
Prime Point of Allah’s attention, Imam and Mujtahid of the age, Imamul Aimmah, Kutubul A’alam, Awladur Rasool, Habeebullah and Mamduh Hajrat Murshid Qibla ‘Alaihis Salaam of Rajarbagh Darbar Shareef said, “Allah Has bestowed countless blessings, honour and dignity upon Huzur Pak Swallallahu Alaihi Wa Sallam.” Allah Declares, “O My Habeeb, Huzur Pak Swallallahu Alaihi Wa Sallam! I have raised the position of You and Your Jikr (dignity and honour).”

Mujaddidey A’zwam Mamduh Hajrat Murshid Qibla ‘Alaihis Salaam says, “Allah Pak Rabbul A’alamin created everything only for the cause of Habeebullah, Huzur Pak Swallallahu Alaihi Wa Sallam. In this regard, Hadis-i-Qudsi has the reference that, “O My Habeeb Swallallahu Alaihi Wa Sallam! Except You, whatever is available, I have created all only for Your sake.”
Mujaddidey A’zwam Mamduh Hajrat Murshid Qibla ‘Alaihis Salaam says, ‘Hadis-i-Qudsi has further reference that Allah Declares, “I have taken You as ‘Khwalil’ and ‘Habeeb’.”

Mujaddidey A’zwam Mamduh Hajrat Murshid Qibla ‘Alaihis Salaam says, “That’s the reason Allah Pak never tolerates anything that affects the endless honour and dignity of Noor-e-Mujassam, Habeebullah, Huzur Pak Swallallahu Alaihi Wa Sallam. ‘Sura Lahab’ in the Qur'an Shareef is its direct proof. Allah, in this Sura Does say, “Perish to the hands of abu lahab and perish he. His wealth and his children (etc) will not benefit him. Soon he will be burned in a fire of blazing flame and his wife too (who carries wood). Na'oozubillah!”
Mujaddidey A’zwam Mamduh Hajrat Murshid Qibla ‘Alaihis Salaam says, "The background of Sura ‘Lahab’ is that, when Allah Said, "O My Habeeb Swallallahu Alaihi Wa Sallam! Please make Your close relatives fearful of I.” Then Rwasoolullah Swallallahu Alaihi Wa Sallam asked the Quraysh to assemble near the Safa mountain. Once everybody gathered, Rwasoolullah Swallallahu Alaihi Wa Sallam questioned, “You Quraysh people! If I say that there is a band of enemies waiting in ambush on the other side of this hill to annihilate you, will you believe it?” They all replied, “Surely we will. Because we know, You are Al-Ameen, Truthful!” Then Huzur Pak Swallallahu 'Alaihi Wa Sallam continues, "Let me warn you from the severe punishments of the hereafter. Abandon idolatry and start doing ibadah (worship) of One Allah. Only then you shall be relieved of the jahannam and enter Jannah". Stern Kaafir abu lahab instantly reacted, ‘tabban laka’: meaning that ‘perish you.’ (Na’oozubillah!). Having said so, abu lahab left.

Mujaddidey A’zwam Mamduh Hajrat Murshid Qibla ‘Alaihis Salaam says, “Allah did not at all tolerate those awkward and insolent words of abu lahab affecting the solemn dignity of Rwasoolullah Swallallahu Alai Wa Sallam. Allah Pak, as an outcome, sent ‘Sura Lahab’ describing the destruction and severe consequences of abu lahab.

Mujaddidey A’zwam Mamduh Hajrat Murshid Qibla ‘Alaihis Salaam says, “Not only the severe punishments fixed for abu lahab in the hereafter for his slanderous words against the endless dignity of Huzur Pak Swallallahu Alaihi Wa Sallam, but Allah Pak also arranged for the only worldly punishment, the death penalty to abu lahab for such audacity."

Mujaddidey A’zwam Mamduh Hajrat Murshid Qibla ‘Alaihis Salaam says, ‘abu lahab didn’t participate in the Jihad of Badr because Noor-e-Mujassam, Habeebullah, Huzur Pak Swallallahu Alaihi Wa Sallam Declared beforehand that there shall be 11 casualties out of 14 major leaders of the kaafirs in the Jihad of Badr. It was well known to abu lahab that whatever Noor-e-Mujassam, Rwasoolullah Swallallahu Alaihi Wa Sallam remarked would come true. He refrained from joining for fear of life. But even after that he could not escape death. There was a hitch between abu lahab and the Quraysh seven days after the jihad. In that abu lahb got a strike on his head from one of the Quraysh. That injury picked up gangrene and ultimately his whole body was affected by leprosy. It was horrible and stinking! His relatives could not bear it anymore and abandoned him far away in a jungle where he succumbed to death. He was eaten up and vanished by wild animals. That’s the way Allah awarded harsh punishment of death sentence to abu lahab, the worst of the kaafirs, one who was critical of and insolent toward Noor-e-Mujassam, Habeebullah, Huzur Pak Swallallahu Alaihi Wa Sallam."

Mujaddidey A’zwam Mamduh Hajrat Murshid Qibla ‘Alaihis Salaam says, “The gist is-it is the responsibility of all of us to recognize the endless dignity and honour of Noor-e-Mujassam, Habeebullah Huzur Pak Swallallahu Alaihi Wa Sallam and show proper and appropriate Ta’azim and Taqrim (Respect and reverence) to Huzur Pak Swallallahu Alaihi Wa Sallam and gain the actual contentment of Allah Pak and Huzur Pak Swallallahu Alaihi Wa Sallam.”

█║▌│█│║▌║││█║▌│║█║▌ © Al-Ihsan | Al-Ihsan.
Read more ...