নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘চাঁদ দেখে মাস শুরু করো, ঊনত্রিশ তারিখে চাঁদ দেখা না গেলে মাস ত্রিশ দিন পূর্ণ করো।’ পবিত্র হাদীছ শরীফ উনার এই নির্দেশ মুবারক স্পষ্ট প্রমাণ করে- সারা পৃথিবীতে একদিনে পবিত্র ঈদ পালন করা সম্ভব নয়। যারা একদিনে পবিত্র ঈদ পালনের পক্ষে বলে থাকে তাদের পবিত্র শরীয়ত উনার সম্পর্কে ইলম এবং ভৌগোলিক জ্ঞান উভয়টিরই যথেষ্ট অভাব রয়েছে। তাদের উচিত খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী উনাদের হাতে বাইয়াত গ্রহণ করে যিকির ফিকির উনাদের মাধ্যমে তাদের সমঝের তীব্রতা বৃদ্ধি করা।
যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, যারা সমগ্র বিশ্বে একদিনে পবিত্র ঈদ পালন করার দাবি তুলছে বা তুলে তারা আসলে ন্যূনতম ভূগোলের জ্ঞান এবং পবিত্র শরীয়ত উনার সম্পর্কিত ইলম বিবর্জিত মানুষ। হয় তারা আবেগ তাড়িত, যার কোনো মূল্য পবিত্র শরীয়ত উনাতে নেই। অথবা নিছক ফিতনা এবং মুসলমানদের বিভ্রান্ত করার লক্ষ্যে একটি অপকৌশল ব্যবহার করতে চাচ্ছে। যার মূলে রয়েছে, তাদের ইহুদী ও খ্রিস্টান মনীব।
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র শরীয়ত উনার সীমালঙ্ঘন করে বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলে একদিনে রহমতপূর্ণ ঈদ পালন করতে চাইলে ভ্রাতৃত্ববোধ যেমনি গড়ে উঠবে না, তেমনি রহমতপূর্ণ ঈদ পালনও হবে না। তারা একদিনে পবিত্র ঈদ পালনের কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। দিন বলতে আমরা দু’রকম বুঝতে পারি, সূর্যোদয় থেকে সূর্যাস্তের সময়কে দিন বলে আবার দিবা রাত্রি মিলিয়ে ২৪ ঘণ্টাকে দিন বলে। সৌরমাস এবং চন্দ্রমাস হিসেবেও দিন আবার দু’রকম। সৌরমাসের দিন শুরু হয় রাত ১২টা থেকে এবং তা থাকে পরবর্তী রাত ১২টা পর্যন্ত আবার চন্দ্রমাসে দিন শুরু হয় সূর্যাস্তের পর থেকে এবং তা থাকে পরবর্তী সন্ধ্যা পর্যন্ত। আবার একদিন বলতে একই তারিখ বা বার বোঝানো যেতে পারে।
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, অনেকে আবার সউদী আরবে চাঁদ দেখার উপর ভিত্তি করে সারা পৃথিবীতে একদিনে পবিত্র ঈদ পালন করতে চায়। কিন্তু বাস্তবে এই একদিনে পবিত্র ঈদ পালন করা বা সউদী আরবের চাঁদ দেখার উপর ভিত্তি করে সারা পৃথিবীতে একদিনে পবিত্র ঈদ করা সবই অজ্ঞতা, মূর্খতা ও হাস্যকর; যা অবাস্তব ও অবান্তর।
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। সউদী আরবে চাঁদ দেখা গেলে সেই চাঁদ দেখা অনুযায়ী যারা সারা পৃথিবীতে একদিনে পবিত্র ঈদ পালন করতে চায় তাদের জন্য স্মরণীয়: ১৪১৯ হিজরীর শাওয়াল মাসের চাঁদ সউদী আরবে দেখা গিয়েছিলো সোমবার, ১৮ই জানুয়ারি। সেদিন অর্থাৎ ১৮ই জানুয়ারি, নিউজিল্যান্ডে সূর্য অস্ত যাওয়ার ১৩ মিনিট পর চাঁদ অস্ত যায় এবং চাঁদের বয়স ছিল মাত্র ১৭ ঘণ্টা। নিউজিল্যান্ডে সেদিন চাঁদ দেখা যায়নি এবং দেখা যাওয়া ছিল অসম্ভব। মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, এখন আমাদের প্রশ্ন যদি সউদী আরবের চাঁদ দেখা অনুযায়ী নিউজিল্যান্ডবাসীকে পবিত্র ঈদ করতে হয় তবে তারা কখন পবিত্র ঈদ পালন করবে? যেদিন সউদী আরবে চাঁদ দেখা যায় তখন স্থানীয় সময়: ৬টা ৩০ মিনিট বার: ইয়াওমুল ইছনাইনিল আযীমি বা সোমবার শরীফ তারিখ: ১৮ই জানুয়ারি, ১৯৯৯ ঈসায়ী। সেদিন নিউজিল্যান্ডে- সময়: ভোর ৪টা ৩০মিনিট বার: ইয়াওমুছ ছুলাছায়ি বা মঙ্গলবার তারিখ: ১৯শে জানুয়ারি, ১৯৯৯ ঈসায়ী।
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, যদি সউদী আরবের সাথে পবিত্র ঈদ পালনকারীরা বলেন নিউজিল্যান্ডবাসীরা ভোর ৭টায় ঈদের নামায পড়বে তাহলে দেখা যাচ্ছে নিউজিল্যান্ডবাসীর পবিত্র ঈদ সউদী আরবের তারিখে হচ্ছে না। কেননা সউদী আরবে সেদিন ১৮ই জানুয়ারি আর নিউজিল্যান্ডে ১৯শে জানুয়ারি।
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, একদিনে পবিত্র ঈদ পালনকারীদের যুক্তি অনুযায়ী ১৮ই জানুয়ারির রাতে নিউজিল্যান্ডবাসী মুসলমানরা তারাবীহর নামায পড়লেও, সাহরী খেলেও এসব আমল নষ্ট করে ৭টায় নামায পড়তে হবে যেহেতু সউদী আরবে সে সময় চাঁদ দেখা গেছে অথবা ১৯শে জানুয়ারির ভোরে যেহেতু সউদী আরব পবিত্র ঈদ পালন করবে সেই তারিখের সমতা রক্ষার জন্যেই কি চাঁদ দেখতে না পেলেও রোযার সব আমল নষ্ট করে নিউজিল্যান্ডবাসীকে পবিত্র ঈদ পালন করতে হবে?
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র হাদীছ শরীফ উনার নির্দেশ রয়েছে ২৯তম দিনে চাঁদ দেখা না গেলে মাস ৩০ দিনে পূর্ণ করতে হবে। অথচ নিউজিল্যান্ডবাসী পবিত্র হাদীছ শরীফ উনার নির্দেশ অমান্য করে ৩০ দিনে পূর্ণ না করে সকালে নামায পড়লে তা কিসের অনুসরণ হবে? আর যদি বলা হয়, সউদী আরবের পবিত্র ঈদের দিন নামাযের পর নিউজিল্যান্ডবাসীকে পবিত্র ঈদের নামায পড়তে হবে তবে সউদী আরবে পবিত্র ঈদের দিনে যখন নামায অনুষ্ঠিত হয়েছে তখন নিউজিল্যান্ডে সময় ছিল বিকাল ৫টা ৩০ মিনিট। সে সময় পবিত্র ঈদের নামায পড়া সম্ভব নয়। তাহলে দেখা যাচ্ছে সউদী আরবের সাথে সমগ্র পৃথিবীতে একই দিনে পবিত্র ঈদ পালন করার যুক্তিটি অজ্ঞতা, মূর্খতা ও হাস্যকর।
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মূলত যারা একদিনে পবিত্র ঈদ পালনের পক্ষে তাদের পবিত্র শরীয়ত উনার ইলম এবং ভৌগোলিক জ্ঞান উভয়টিরই যথেষ্ট অভাব রয়েছে। মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী উনাদের হাতে বাইয়াত গ্রহণ করে যিকির ফিকির উনাদের মাধ্যমে তাদের সমঝের তীব্রতা বৃদ্ধি করা উচিত। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, “হে ঈমানদারগণ! তোমরা দ্বীন ইসলাম উনার মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ কর। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু।” কাজেই প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে, পবিত্র রোযা ও পবিত্র ঈদসহ দ্বীন ইসলাম উনার প্রতিটি ইবাদত খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের আদেশ-নির্দেশ মুতাবিক পালন করা। -০-
তথ্যসূত্র:█║▌│█│║▌║││█║▌│║█║▌ © আল ইহসান.নেট | al-ihsan.net
by Admin
|
posted: Tuesday, October 09, 2012
|
|
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি উনার কালাম কালামুল্লাহ শরীফ উনার মধ্যে তিনি ইরশাদ করেন, ‘মিথ্যাবাদীদের উপর লা’নত।’ অতএব, বাকস্বাধীনতার অর্থ ঐতিহাসিক তথ্য বা ঐতিহাসিক সত্যকে বিকৃত করা বা মিথ্যা বলা নয়। যে তথ্য বা সত্য আমেরিকার জন্য ক্ষতিকর তা প্রদানকারীর জন্য আমেরিকার পক্ষ থেকে শাস্তি প্রদানের ব্যবস্থা করেছে; এক্ষেত্রে তারা তাদের কথিত বাকস্বাধীনতা মানেনি। মূলত, সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা মুসলিম দেশগুলো লুণ্ঠনের জন্যই এরূপ কূটকৌশলের অবতারণা করেছে। অপরদিকে ফ্রান্স এ অপতৎপরতায় লিপ্ত হওয়ার দ্বারা প্রমাণিত হয় যে- সব বিধর্মীরা মুসলমানদের বিরোধিতা করার ক্ষেত্রে একাট্টা। কাজেই গোটা মুসলিম বিশ্বের উচিত- এক হয়ে কাফির, মুশরিক ও মুনাফিকদের মোকাবিলা করা।
যামানার ইমাম ও মুজতাহিদ, যামানার মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মাহ, মুহইস্ সুন্নাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে নির্মিত ‘ইনোসেন্স অব মুসলিম’ নামক কুখ্যাত সিনেমার প্রতিবাদে এ পর্যন্ত গোটা মুসলিম বিশ্বে পঞ্চাশ জনের অধিক মুসলমান শহীদ হয়েছেন। তারপরও সন্ত্রাসী আমেরিকা তার কুপথ থেকে আদৌ সরে আসেনি; বরং সে গোটা মুসলিম বিশ্বের বিরোধিতা করে তার মুসলিমবিদ্বেষী রূপটি প্রকাশ করে যাচ্ছে।
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে অবমাননা করে ইসরাইলি ইহুদি ‘স্যাম ব্যাসেলি’ হানাদার যুক্তরাষ্ট্রে বসে তাদের মদদে ‘ইনোসেন্স অব মুসলিম’ বা মুসলমানদের অজ্ঞতা নামক ঘৃণ্য সিনেমা বানিয়ে এবং ফ্রান্সে পবিত্র দ্বীন ইসলাম উনার বিদ্বেষী পত্রিকা ‘শার্লি এব্দো’ মারাত্মক অবমাননাকর ও ন্যাক্কারজনক কার্টুন পুনঃছাপিয়ে সারা বিশ্বের প্রায় সোয়া তিনশত কোটি মুসলমানের অন্তরের মধ্যে আঘাত করেছে।
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাতকারে সিনেমা তৈরিকারী ইসরাইলি এ কুখ্যাত ইহুদি স্যাম ব্যাসেলি বলেছে, ‘চলচ্চিত্রটি নির্মাণের জন্য সে ১০০ জন ইহুদির কাছ থেকে ৫০ লাখ ডলার পেয়েছে।’ অর্থাৎ এ ঘৃণ্য কাজে অর্থায়ন করেছে একশ’র বেশি উগ্রবাদী ধনাঢ্য ইহুদী। জঘন্য সিনেমাটিতে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুসাজসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারক-এ এক ব্যক্তিকে দেখানো হয়েছে- যাকে প্রতারক, নারীলোভী, সমকামী এবং সম্ভ্রমহরণকারী হিসেবে চিত্রায়িত করেছে। নাঊযুবিল্লাহ!। আর পবিত্র দ্বীন ইসলাম উনাকে তুলনা করা হয়েছে ক্যান্সারের সাথে। নাঊযুবিল্লাহ! সাম্প্রদায়িকতাবাদী কুখ্যাত মাদকসন্ত্রাসী ইহুদী ব্যাসেলি সিনেমার ব্যাখ্যা দিয়ে মন্তব্য করেছে, “নাইন ইলেভেনের পর সবাইকে বিচারের আওতায় আনা উচিত। এমনকি মুসলমানদের নবী উনাকেও।” নাউযুবিল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, হানাদার, সন্ত্রাসী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রত্যক্ষ মদদে এ কুখ্যাত সিনেমাটি নির্মিত হওয়ায়ই তারা এখন পর্যন্ত সিনেমাটি নিষিদ্ধের কোনো ব্যবস্থা নেয়নি এমনকি সিনেমার প্রযোজক স্যাম ব্যাসেলিসহ তার সহযোগীদের বিরুদ্ধেও কোনোরকম ব্যবস্থা নেয়নি। বরং তথাকথিত মতপ্রকাশের স্বাধীনতার কথা বলে হানাদার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী বলেছে ‘ওই ভিডিওটি নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের করার কিছু নেই, আমরা কাউকে তার মত প্রকাশে বাধা দিই না, তা যত অরুচিকরই হোক না কেন? নাউযুবিল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, অথচ বিশ্ববাসী জানে যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করার অভিযোগে সাড়া জাগানো ওয়েব সাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যসেঞ্জকে আমেরিকা বিভিন্ন মামলা দিয়ে তার দেশ ছাড়া করে রেখেছে। জুলিয়ান এ্যসেঞ্জ বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছে। এক্ষেত্রে তথাকথিত মানবতাবাদী, লুণ্ঠনকারী, সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা ‘মতপ্রকাশের স্বাধীনতা’ দেয়নি জুলিয়ান এ্যসেঞ্জকে ।
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, শুধু তাই নয়, গত সেপ্টেম্বর (২০১২ ঈ.) মাসের শুরুর দিকে ওসামা বিন লাদেনের হত্যাকাণ্ড নিয়ে সাবেক মার্কিন নৌকমান্ডো ম্যাট বিসোনেট্টে ‘নো ইজি ডে’ নামে একটি বই প্রকাশ করলে পেন্টাগণ তথা আমেরিকান সরকার লেখকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়। এক্ষেত্রেও উক্ত বইয়ের লেখককে ‘মতপ্রকাশের স্বাধীনতা’ দেয়নি লুণ্ঠনকারী, সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা। কিন্তু যখনই দ্বীন ইসলাম উনার বিরুদ্ধে বা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরোধিতার বিষয়টি আসে তখনই উদ্দেশ্যপ্রণোতিভাবে তাবৎ ইহুদী, খ্রিস্টান, মুশরিক তথা পুরো ইউরোপ-আমেরিকা সকলেই কথিত ‘মতপ্রকাশের স্বাধীনতা’র কথা বলে দ্বীন ইসলাম উনার সম্মানিত বিষয়গুলোর বিরোধিতা করে মানহানি করার স্পর্ধা দেখায়। নাউযুবিল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মুসলমানদের তীব্র প্রতিবাদ উপেক্ষা করে শেষপর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সাবওয়ে বা পাতাল রেলে দ্বীন ইসলাম উনার বিদ্বেষী একটি পোস্টার লাগানো হয়েছে। ওই পোস্টারটিতে মুসলমানদের বর্বর বলে মন্তব্য করা হয়েছে। বাকস্বাধীনতার নামে চরম মুসলিমবিদ্বেষী পোস্টার লাগানোর অনুমতি দেয়া হলেও পোস্টারটি নষ্ট করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক বিশিষ্ট মানবাধিকার কর্মীকে। এটা আমেরিকার মুসলিমবিদ্বেষী চেহারার হাক্বীক্বত। কারণ দ্বীন ইসলাম উনার বিদ্বেষী পোষ্টার লাগানোর অধিকার যদি স্বীকৃত হয়, তবে পোষ্টার ছেঁড়ার অধিকারও সংরক্ষিত থাকা উচিত।
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, সন্ত্রাসী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র বাকস্বাধীনতার নামে ঐতিহাসিক সত্যকে বা তথ্যকে অস্বীকার ও বিকৃত করে মিথ্যা প্রলাপ বকে যাচ্ছে। বাকস্বাধীনতার অর্থ হচ্ছে সত্য কথা প্রকাশের অধিকার। কিন্তু কোনো ঐতিহাসিক তথ্যকে অস্বীকার করা বা বিকৃত করার অথবা মিথ্যা বলার নাম বাকস্বাধীনতা নয়।
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, উদাহরণতঃ ১৪৯৮ সালে কলম্বাস আমেরিকা গমন করে- এটা ঐতিহাসিক সত্য। এখন যদি কেউ বলে ভাস্কো-ডা-গামা আমেরিকা আবিষ্কার করেছে, তবে এটা বাকস্বাধীনতা হবে না। এটা হবে ঐতিহাসিক সত্য বা তথ্যের বিকৃতি অথবা নিরেট অজ্ঞতা ও মূর্খতা।
তদ্রুপ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পূতঃপবিত্র জীবনী মুবারক- এটা ঐতিহাসিক সত্য। উনি স্বীয় সহধর্মীনীগণ অর্থাৎ হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে ব্যতীত কোনো দাসী পর্যন্ত ব্যবহার করেননি। উনি ব্যভিচারের বিরুদ্ধে কঠোর পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফ ঘোষণা করেছেন। উনি সমকামিতার বিরুদ্ধে কঠোর শাস্তি ঘোষণা করেছেন। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার লা’নত ঘোষণা করেছেন। তারপরেও সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারক-এ মানহানিকর উক্তি করার চেয়ে দ্বিতীয় কোনো ঐতিহাসিক সত্য বা তথ্যের বিকৃতি ও মিথ্যা পৃথিবীর ইতিহাসে হয়নি এবং হবেও না। কাজেই এটা বাকস্বাধীনতা নয়; বরং এটা দ্বীন ইসলাম উনার বিদ্বেষী কঠিন অপপ্রচারণা। এর শক্ত বিচারে সমগ্র মুসলিম বিশ্বকে এগিয়ে আসতে হবে।
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি আরো বলেন, সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে কাজ করেছিল। বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলো। বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করার জন্য সপ্তম নৌবহর পাঠিয়েছিলো। সেই মার্কিনিরা এখন গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে লেগেছে। গোটা মুসলিম বিশ্ব দখলের ষড়যন্ত্র করছে। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়ে সারা মুসলিম বিশ্বের যুদ্ধাবস্থা তৈরি করে দিচ্ছে। মুসলিম দেশগুলো দখল করতে চাইছে। সম্পদ লুটপাট করতে চাইছে। কিন্তু সন্ত্রাসী আমেরিকা তা কশ্মিনকালেও পারবে না ইনশাআল্লাহ।
মুজাদ্দিদে আ’যম, রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকার বিরুদ্ধে গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নেয়ার আহবান জানান। -০-
তথ্যসূত্র:█║▌│█│║▌║││█║▌│║█║▌ © আল ইহসান.নেট | al-ihsan.net
by Admin
|
posted: Saturday, September 29, 2012
|
|
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, ‘হারাম থেকে হারাম ব্যতীত আর কিছুই সৃষ্টি হয় না।’ অর্থাৎ হারাম থেকে শুধু হারামই সৃষ্টি হয়। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়্যিন, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, ‘হালাল বিষয়গুলো স্পষ্ট, হারাম বিষয়গুলোও স্পষ্ট।’ আরো ইরশাদ করেন, ‘প্রত্যেক ছবি তুলনেওয়ালা জাহান্নামী এবং ক্বিয়ামতের দিন সবচাইতে কঠিন আযাব হবে যারা ছবি তোলে।’ সুতরাং কোনো দেশের জাতীয় আইডি কার্ড প্রস্তুতে জায়িয পদ্ধতি থাকতে ‘ছবি’র মত হারাম বিষয়ের ব্যবহার সম্পূর্ণরূপে নাজায়িয ও কুফরী এবং ইহকালে লা’নতগ্রস্ত, পরকালে কঠিন আযাবগ্রস্ত ও জাহান্নামী হওয়ার কারণ। অতএব, এরূপ হারাম পদ্ধতির অনুসরণ করে কখনোই অভিষ্ট লক্ষ্যে পৌঁছা সম্ভব নয়।
যামানার ইমাম ও মুজতাহিদ, যামানার মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মাহ, মুহইস্ সুন্নাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, আমাদের দেশের শাসকশ্রেণীর মধ্যে পাশ্চাত্যের শাসকদের অনুকরণপ্রিয়তা লক্ষ্য করা যায়। অথচ কাফির-মুশরিকরা ইসলামের সুন্দর রীতিনীতিগুলো অনুসরণ করে। আর মুসলমানরা ইসলামের পরিপূর্ণ জ্ঞানের অভাবে কাফির-মুশরিকদের ভ্রান্ত রীতিনীতি অনুসরণ করতে পছন্দ করে। নাঊযুবিল্লাহ!
মুজাদ্দিদে আ’যম ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, যুক্তরাষ্ট্রে জন্ম হওয়া একজন শিশুর জন্য এবং বিশ্বের যে কোন দেশ থেকে যে কোন মানুষ ইমিগ্রেশন ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে সবাইকে আবেদন করতে হয়, ‘সোশ্যাল সিকিউরিটি’ নম্বরের জন্য। ছবিবিহীন এবং নম্বরযুক্ত একটি কাগজ হচ্ছে সোশ্যাল সিকিউরিটি কার্ড। যুক্তরাষ্ট্রের সকল কাজেই এই ‘এসএস’ (সোশ্যাল সিকিউরিটি) নম্বরের প্রয়োজন হয়। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, হাসপাতালে, ক্রেডিট কার্ড পেতে, চাকরিতে, স্কুলে এমন কোন জায়গা নেই যেখানে ‘এসএস’ নম্বরের প্রয়োজন পড়ে না। উন্নত বিশ্বের সকল নাগরিকের এই ‘এসএস’ নম্বর তো আছেই পাকিস্তানেও এই ‘এসএস’ নম্বরযুক্ত কার্ডের প্রচলন রয়েছে যাকে ‘শনাক্তি কার্ড’ বলে। মুজাদ্দিদে আ’যম ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, বাংলাদেশের সকল নাগরিকের ফিঙ্গার প্রিন্টসহ একটি শনাক্তি নম্বরযুক্ত পরিচয়পত্র দেয়ার ব্যবস্থার আয়োজন করা যেতে পারতো। কিন্তু দুঃখজনক হলো, একটি জায়িয পদ্ধতি থাকতে বর্তমান সরকার ছবি তোলার মত হারাম নাজায়িয বিষয় দিয়ে ভোটার কার্ডের মত আরও একটি হারাম নাজায়িয বিষয় এদেশের ৯৭ ভাগ মুসলমানের উপর চাপিয়ে দিয়েছে। নাঊযুবিল্লাহ!
মুজাদ্দিদে আ’যম ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, সরকারের উচিত ছবিযুক্ত ভোটার আইডি’র পরিবর্তে এদেশের সকল নাগরিকের শনাক্ত নম্বর এবং ফিঙ্গার প্রিন্টসহ একটি জাতীয় পরিচয়পত্র সরবরাহ করা।
মুজাদ্দিদে আ’যম ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি ইহুদী অধ্যূষিত ইসরাইলের উদাহরণ তুলে ধরে বলেন, গাজা এবং তার পশ্চিম তীরের সঙ্গে ইসরাইলের সীমানা রয়েছে। সেই সীমানাগুলোতে রয়েছে বিশেষ দরজা যা দিয়ে অনুমতিপ্রাপ্ত ফিলিস্তিনী নাগরিকরা আসা-যাওয়া করে। অনুমতিপ্রাপ্ত যে সকল লোক এ দরজা দিয়ে আসা-যাওয়া করে তাদের প্রত্যেকের রয়েছে ‘স্মার্ট কার্ড’। আর এই ‘স্মার্ট কার্ড’-এ থাকে প্রতি মানুষের হাতের জ্যামিতিসহ ফিঙ্গার প্রিন্ট। এছাড়াও ইসরাইলের রাজধানী তেল আবিবের ‘বিন গেরিয়ন এয়ারপোট’ এ যাত্রীদের দ্রুত চেক শেষ করার জন্যে রয়েছে একটি আধুনিক পদ্ধতি। এতেও হাতের জ্যামিতি এবং ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হয়। এই ‘স্মার্ট কার্ড’ দিয়ে মাত্র দশ সেকেন্ডে পরীক্ষা শেষ করে একজন যাত্রী পার হয়ে যেতে পারেন।
মুজাদ্দিদে আ’যম ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, ইহুদী-খ্রিস্টান-মুশরিক তথা বিধর্মীরা পৃথিবীর সমস্ত মুসলমান দেশগুলোতে ছবির ব্যবহার, ক্যামেরার ব্যবহার, সিসিটিভি’র ব্যবহার চালু করেছে। অথচ তারাই তাদের প্রয়োজনে ফিঙ্গার প্রিন্ট পদ্ধতি ব্যবহার করে যাচ্ছে। যে ইহুদীরা ইসরাইলের নিরাপত্তার জন্য তাদের সীমান্তের গেইটগুলোতে হাতের জ্যামিতি এবং ফিঙ্গার প্রিন্ট পদ্ধতি ব্যবহার করছে অথচ মক্কা শরীফ ও মদীনা শরীফ উনাদের নিরাপত্তার দায়িত্বে স্বয়ং খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি এবং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। অথচ সেখানে নিরাপত্তার নামে সউদী সরকার অসংখ্য সিসিটিভি স্থাপন করেছে। নাউযুবিল্লাহ!
মুজাদ্দিদে আ’যম ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, বাংলাদেশ সরকার, সউদী সরকারসহ সকল মুসলমান দেশের শাসক এবং নাগরিকদের এ বিষয় থেকে নছীহত হাছিল করা উচিত এবং যেখানে প্রয়োজন হবে সেখানে ছবির পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি চালু করা উচিত। মুজাদ্দিদে আ’যম ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মূলকথা হলো- কোনো দেশের জাতীয় আইডি কার্ড প্রস্তুতে জায়িয পদ্ধতি থাকতে ‘ছবি’র মত হারাম বিষয়ের ব্যবহার সম্পূর্ণরূপে নাজায়িয ও কুফরী এবং ইহকালে লা’নতগ্রস্ত, পরকালে কঠিন আযাবগ্রস্ত ও জাহান্নামী হওয়ার কারণ। অতএব, এরূপ হারাম পদ্ধতির অনুসরণ করে কখনোই অভিষ্ট লক্ষ্যে পৌঁছা সম্ভব নয়। -০-
তথ্যসূত্র:█║▌│█│║▌║││█║▌│║█║▌ © আল ইহসান.নেট | al-ihsan.net
by Admin
|
posted: Monday, September 17, 2012
|
|
যিনি খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, ‘আমার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি নিশ্চয়ই সর্বোত্তম চরিত্র মুবারক-এর উপর অধিষ্ঠিত রয়েছেন। অর্থাৎ আপনি নিশ্চয়ই সর্বোত্তম চরিত্র মুবারক-এর অধিকারী।’ এখন আমেরিকা ও ইসরাইলের দায়িত্ব কর্তব্য হলো- কুখ্যাত ‘ইনোসেন্স অব মুসলিম’ চলচ্চিত্র নিষিদ্ধ করা ও প্রদর্শনী বন্ধ করা এবং এর পরিচালক স্যাম বাসিলকে মৃত্যুদ- দেয়ার সর্বপ্রকার ব্যবস্থা গ্রহণ করা। অন্যথায় সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যাতে উক্ত চলচ্চিত্র নিষিদ্ধ ঘোষণা করা হয় ও প্রদর্শনী বন্ধ করা হয়। এবং এ চলচ্চিত্রে পৃষ্ঠপোষকতার কারণে আমেরিকাসহ সমমনা সব দেশসমূহের সাথে সব রকমের কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে হবে এবং তাদেরকে বয়কট করতে হবে ৯৭ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ সরকারের উচিত আরো তীব্র ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা। আমেরিকান ও ইসরাইলী পণ্য বর্জন করা এবং আমেরিকার সাথে সব ধরনের চুক্তি বাতিল করা।
যামানার ইমাম ও মুজতাহিদ, যামানার মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মাহ, মুহইস্ সুন্নাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেছেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মানহানিকর কোনো বিষয়ই কোনো মুসলমানের পক্ষে শরীরে এক বিন্দু রক্ত থাকতে বরদাশত করা সম্ভব নয়। কাজেই আমেরিকায় নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিয়ে আপত্তিকর দৃশ্য সম্বলিত সিনেমা প্রকাশ করার প্রেক্ষিতে পৃথিবীর প্রায় সোয়া তিনশ কোটি মুসলমানের জন্য ফরজ-ওয়াজিব তা প্রতিহত করা এবং সব মুসলিম দেশের উচিত তথা ফরয আমেরিকাসহ সমমনা সব দেশসমূহের সাথে সব রকমের কূটনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন করা এবং জোর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানানো এবং সম্পৃক্ত দোষী ব্যক্তিদের মৃত্যুদ-ের জন্য শক্ত চাপ সৃষ্টি করা।
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, ইহুদীদের অর্থায়নে নির্মিত চলচ্চিত্রের কুখ্যাত পরিচালক স্যাম বাসিল তার কথিত চলচ্চিত্রে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে তথা ইসলাম ধর্মকে সন্ত্রাসবাদের প্রেরণাদাতা হিসেবে চিহ্নিত করতে চেয়েছে এবং চারিত্রিক মিথ্যা অপবাদ দেয়ার চেষ্টা করেছে (নাউযুবিল্লাহ)। কিন্তু তার এ মানসিকতা ও বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও চরম দুরভিসন্ধিমূলক। একমাত্র মৃত্যুদ-ই তার সঠিক বিচার হতে পারে।
মুজাদ্দিদে আ’যম, রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন ‘খুলুক্বীন আযীম’ তথা সর্বোত্তম চরিত্র মুবারক-এর অধিকারী। যেখানে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র ঘাম, ইস্তিঞ্জা ও রক্ত মুবারক ছিলো সুঘ্রাণযুক্ত ও পবিত্র থেকে পবিত্রতম। তাছাড়া উনার ক্ষমা, উদারতা, দয়া ইত্যাদি কোনো কিছুরই তুলনা নেই। উনার সুমহান আদেশ-নির্দেশ মুবারক-এর মধ্যে বিধর্মীদের প্রতি উদারতা, দয়া প্রদর্শনই প্রস্ফুটিত হয়েছে। যেমন মক্কা বিজয়ের সময় মহান আল্লাহ পাক উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একান্তভাবে হাতের মুঠোয় পেয়েও সারাজীবন উনাকে মহা যন্ত্রণাদানকারী, উনাকে অনবরত শহীদ করার চেষ্টাকারী, উনার বিরুদ্ধে অপবাদ রটনাকারী সারাক্ষণ ষড়যন্ত্রকারী লক্ষ লক্ষ কাফিরকে ক্ষমা করে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এরূপ ক্ষমার উদাহরণ দ্বিতীয়টি আর নেই। সেখানে উনার সুমহান চরিত্র মুবারক নিয়ে অপবাদ দেয়া ইহুদী-খ্রিষ্টানদের পরিকল্পিত চরম ধৃষ্টতার শামিল।
আর ইসলামের জন্মলগ্ন থেকেই বিশ্ববাসী জেনে আসছে, স্বীকার করে আসছে যে, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শব্দের অর্থই শান্তি। আর কুরআন শরীফ-এ ইরশাদ হয়েছে, “তোমাদের ধর্ম তোমাদের জন্য। আমাদের দ্বীন আমাদের জন্য।” “ধর্ম নিয়ে বাড়াবাড়ি নেই।” হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, “তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। অতীতের অনেক জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়েছে।” এজন্য সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কখনো অন্য ধর্মের উপর বাড়াবাড়ি করার অনুমতি দেননি।
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, “আপনার রব যদি চাইতেন তবে পৃথিবীর সব মানুষকে মুসলমান করে দিতে পারতেন।” এ আয়াত শরীফও যার যার ধর্ম পালনের পক্ষে বিরাট দলীল। মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, ইসলামের ইতিহাসে রয়েছে, দ্বিতীয় খলীফা হযরত উমর বিন খত্তাব আলাইহিস সালাম উনার খিলাফতকালে এক খ্রিস্টান বৃদ্ধকে ভিক্ষা করতে দেখে তাকে কাছে ডাকলেন। জানলেন তার খোঁজ-খবর নেয়ার কেউ নেই। সাথে সাথে তিনি সংশ্লিষ্ট দায়িত্ববানকে ফরমান লিখলেন, সাবধান! এই লোকটিকে যদি তার যৌবনে আমরা খাটিয়ে থাকি অর্থাৎ আমাদের খিদমত করেছে আর এখন বৃদ্ধ অবস্থায় ভিক্ষা করাই তবে তা জুলুম হবে। তখন তিনি খ্রিস্টান ব্যক্তির জন্য মাসিক ভাতা ঠিক করে দিলেন। (সুবহানাল্লাহ) শুধু তাই নয় খলীফাতুল মুসলিমীন হযরত উমর বিন খত্তাব আলাইহিস সালাম তিনি আরো বলেছেন, ‘ফোরাতের তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় তবে আমি হযরত উমর বিন খত্তাব আলাইহিস সালাম উনাকে তার জন্য জবাবদিহি করতে হবে। (সুবহানাল্লাহ) কত সুন্দর ইসলাম। কিন্তু সে ইসলামকে ক্যান্সারের সাথে তুলনা করে পৃথিবীর সর্বকালের সর্ববৃহৎ অপবাদ ও মিথ্যা প্রচারণা চালিয়েছে। নাঊযুবিল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, একজন খলীফার যখন এই ছিল আদর্শ, তাহলে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দয়া, দান, ইহসান কতটুকু ছিল সেটা চিন্তা ফিকিরের বাইরে। সুবহানাল্লাহ! তাহলে কী করে উনার উপর মিথ্যা অপবাদ দেয়া যেতে পারে। নাউযুবিল্লাহ! সুতরাং সব মুসলিম দেশের উচিত ইহুদী-খ্রিষ্টানদের প্রত্যক্ষ মদদে নির্মিত এ চলচ্চিত্র নিষিদ্ধ করে চলচ্চিত্রের কুখ্যাত পরিচালক স্যাম বাসিলকে গ্রেফতার করে মৃত্যুদণ্ডের ব্যবস্থা গ্রহণ করা ও এ কুখ্যাত চলচ্চিত্র তৈরিতে মদদ দেয়ার কারণে আমেরিকাসহ সমমনা সব দেশের সাথে কূটনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন করা এবং জোর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানানো গোটা মুসলিম বিশ্বের উচিৎ আমেরিকাকে বয়কট করা। -০-
তথ্যসূত্র:█║▌│█│║▌║││█║▌│║█║▌ © আল ইহসান.নেট | al-ihsan.net
by Admin
|
posted: Saturday, September 15, 2012
|
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, ‘তোমরা খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই হজ্জ ও উমরাহ আদায় করো।’ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, ‘নিশ্চয়ই খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ওই সকল আমল কবুল করেন না, যা খালিছভাবে উনার জন্য করা হয় না।’ হজ্জ, উমরাহ ও রওজা শরীফ যিয়ারত প্রত্যেকটাই খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করতে হবে। কেননা গাইরুল্লাহর উদ্দেশ্যে করলে কোনো আমলই খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার দরবারে কবুল হয় না। ছবি তুলে ও বেপর্দা হয়ে হজ্জ করা গাইরুল্লাহর উদ্দেশ্যে হজ্জ করারই নামান্তর।
যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত, কুতুবুল আলম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, যাদের উপর হজ্জ ফরয তাদেরকে অবশ্যই হজ্জ করতে হবে। হজ্জ ফরয হওয়ার পরও যদি কেউ গাফলতি করে হজ্জ না করে, তবে সে ঈমানহারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, “যাদের পথ ও ঈমান-আমল-এর নিরাপত্তা ও আর্থিক সঙ্গতি রয়েছে তাদের উপর আল্লাহ পাক উনার জন্য হজ্জ করা ফরয।” আর হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খুতবায় আমাদেরকে বলেন, “হে মানুষেরা! তোমাদের উপর হজ্জকে ফরয করা হয়েছে। সুতরাং তোমরা হজ্জ আদায় কর।” (মুসলিম শরীফ)
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, আখিরী যামানার অনেকেই গাইরুল্লাহর জন্য হজ্জ করবে। যেমন কেউ হজ্জ করবে ভ্রমণের উদ্দেশ্যে, কেউ হজ্জ করবে তিজারত বা ব্যবসার উদ্দেশ্যে আবার কেউ হজ্জ করবে খয়রাত বা চাঁদা তোলার উদ্দেশ্যে। আবার কেউবা হজ্জ করবে নাম-ধাম বা খ্যাতি লাভ করার উদ্দেশ্যে। অথচ খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফ-এ আর সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হাদীছ শরীফ-এ শুধুমাত্র খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ্জ করার নির্দেশ দিয়েছেন। যেমন এ প্রসঙ্গে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, “তোমরা খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই হজ্জ ও উমরাহ আদায় করো।” খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ করেন, “যাদের পথ ও ঈমান-আমলের নিরাপত্তা ও আর্থিক সঙ্গতি রয়েছে তাদের উপর খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টির জন্য হজ্জ করা ফরয।” হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন: “যে ব্যক্তি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ্জ করবে এবং হজ্জের সময় কোনো প্রকার অশ্লীল-অশালীন ও ফাসিকী বা নাফরমানীমূলক কাজ করবে না; সে গুনাহ থেকে এরূপ পবিত্র হয়ে প্রত্যাবর্তন করবে যেন সে সদ্যপ্রসূত সন্তান।” সুবহানাল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মূলতঃ খুলুছিয়ত বা ইখলাছ না থাকার কারণে বা গাইরুল্লাহর উদ্দেশ্যে হজ্জ করার কারণেই অনেকে শরীয়তসম্মতভাবে হজ্জ করতে পারে না অর্থাৎ হজ্জের সময়ও তারা শরীয়তবিরোধী কাজে মশগুল হয়ে থাকে। যেমন প্রথমতঃ ছবি তোলা, অথচ হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, ক্বিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে কঠিন শাস্তি পাবে যে ব্যক্তি ছবি তোলে বা তোলায়। শরীয়তের ফতওয়া হচ্ছে যে, প্রাণীর ছবি তোলা, তোলানো, আঁকা, আঁকানো ইত্যাদি সবই হারাম ও কবীরা গুনাহ। যারা তোলে বা তোলায় তারা চরম ফাসিক। অর্থাৎ ছবি তোলা হচ্ছে ফাসিকী কাজ। যারা হজ্জে ফাসিকী কাজ করে তাহলে কুরআন শরীফ ও সুন্নাহ শরীফদ্বয়ের নির্দেশ মুতাবেক তাদের হজ্জ কি করে হজ্জে মাবরুর বা কবুল হজ্জ হতে পারে এবং তা কি করে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য হতে পারে?
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, দ্বিতীয়তঃ বেপর্দা হওয়া, অথচ কুরআন শরীফ ও হাদীছ শরীফ-এ পর্দা করার ব্যাপারে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। যেমন হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, “যে দেখে ও দেখায় উভয়ের প্রতি খালিক্ব মালিক রব আল্লাহ পাক উনার লা’নত।” হাদীছ শরীফ-এ আরো ইরশাদ হয়েছে, “দাইয়্যূছ অর্থাৎ যে নিজে পর্দা করে না এবং অধীনস্থদেরকে পর্দায় রাখে না; সে কখনো জান্নাতে প্রবেশ করবে না।” তাই এ ব্যাপারে সকলেই একমত যে, বেপর্দা হওয়া কঠিন কবীরা গুনাহ ও ফাসিকী কাজ। আর ফাসিক ব্যক্তির হজ্জ কি করে মকবুল হজ্জ হতে পারে?
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, যদি খালিক্ব মালিক রব আল্লাহ পাক উনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই হজ্জ করতে হয়, তবে হজ্জের সময় কোনো প্রকার হারাম কাজ করা যাবে না বা হারাম কাজ করে হজ্জ করা যাবে না। এটা খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনারই নির্দেশ। এ প্রসঙ্গে খালিক্ব মালিক রব মহান মহান আল্লাহ পাক তিনি বলেন, “যাদের উপর হজ্জ ফরয হবে বা যারা হজ্জ করবে তারা হজ্জের সময় কোনো প্রকার অশ্লীল-অশালীন ফাসিকী বা নাফরমানীমূলক কোনো কাজ করবে না এবং কোনো প্রকার ঝগড়া-ফ্যাসাদ করবে না।” এ আয়াত শরীফ দ্বারা মূলত এটাই বুঝানো হয়েছে যে, যারা হজ্জ করবে তারা হজ্জের সময় বেপর্দা ও ছবি তোলাসহ সর্বপ্রকার হারাম কাজ থেকে বিরত থাকবে। আরো বুঝানো হয়েছে যে, যদি কেউ হজ্জের সময় বেপর্দা হওয়া ও ছবি তোলাসহ অন্যান্য হারাম কাজে মশগুল হয় তবে তার হজ্জ হজ্জে মাবরুর হবে না।
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মূলকথা হলো- হজ্জ, উমরাহ ও রওজা শরীফ যিয়ারত প্রত্যেকটাই খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং শরীয়তসম্মতভাবে করতে হবে। গাইরুল্লাহর উদ্দেশ্যে করলে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার দরবারে তা কবুল হয় না। -০-
তথ্যসূত্র:█║▌│█│║▌║││█║▌│║█║▌ © আল ইহসান.নেট | al-ihsan.net
by Admin
|
posted: Sunday, September 09, 2012
|
|
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ‘সূরা আহযাব’-এর ৩০ নম্বর আয়াত শরীফ-এ ইরশাদ করেন, ‘হে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আহলিয়াগণ অর্থাৎ হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম! আপনারা অন্য নারীদের মতো নন।’ আজ বেমেছাল সুমহান ফযীলতযুক্ত ২১শে শাওওয়াল শরীফ। উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার পবিত্র আক্বদ বা নিকাহ মুবারক দিবস। ছয় বৎসর বয়স মুবারকে উনার আক্বদ বা নিকাহ সম্পন্ন হয়। যা বাল্যবিবাহ হিসেবে সাব্যস্ত। আর একারণেই বাল্যবিবাহ খাছ সুন্নতের অন্তর্ভুক্ত। তাই সকল মুসলমান মহিলাদের জন্য ফরয ওয়াজিব হচ্ছে- প্রতি ক্ষেত্রে উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনাকে অনুসরণ-অনুকরণ করা। অনুরূপভাবে বর্তমানে যে মহিলা উনাকে উত্তমভাবে অনুসরণ-অনুকরণ করেন উনাকে অনুসরণ-অনুকরণ করা।
যামানার খাছ লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, আওলাদুর রসূল, হাবীবুল্লাহ, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি একদিকে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, হাবীবুল্লাহ, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছাহাবী। আরেকদিকে তিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, হাবীবুল্লাহ, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আহাল তথা হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত। সর্বোপরি তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, হাবীবুল্লাহ, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রা আহলিয়া। এ প্রসঙ্গে খালিক্ব, মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, “হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মু’মিনদের নিকট তাঁদের জানের চেয়ে প্রিয়। আর উনার পবিত্রা আযওয়াজ বা আহলিয়া আলাইহিন্নাস সালাম উনারা হলেন তাঁদের (মু’মিনগণ উনাদের) মাতা।”
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি উনার কালাম পাক-এ ইরশাদ করেন- “হে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আহলিয়াগণ অর্থাৎ উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম! আপনারা অন্য নারীদের মতো নন।” (সূরা আহ্যাব : আয়াত শরীফ ৩২) .... হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি (আয়াত শরীফ-এর ব্যাখ্যায়) বলেন, আপনাদের মর্যাদা, মর্তবা, ফাযায়িল, ফযীলত অন্যান্য সতী-সাধ্বী মহিলাগণ উনাদের মতো নয়। বরং আপনাদের সম্মান-মর্যাদা, ফাযায়িল-ফযীলত, আমার নিকটে অধিক ও অনেক ঊর্ধ্বে। এ আয়াত শরীফ-এর দ্বারা প্রমাণিত হয় যে, সমস্ত মহিলাগণ উনাদের উপরে আপনাদের অধিক মর্যাদা, মর্তবা, ফাযায়িল, ফযীলত রয়েছে।” (অনুরূপভাবে তাফসীরে খাযিন ৫ম খণ্ডের ২৫৭ পৃষ্ঠা, তাফসীরে বাগবী ৫ম খণ্ডের ২৫৭ পৃষ্ঠা, তাফসীরে মাদারিকুত তানযীল ৩য় খণ্ডের ৪৬৫ পৃষ্ঠা এবং অন্যান্য সকল নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থে আলোচনা রয়েছে।)
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, হাবীবুল্লাহ, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার ব্যাপারে ইরশাদ করেন, “তোমরা দ্বীনি ইলম হুমায়রা অর্থাৎ উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার কাছ থেকে গ্রহণ করবে।” সুবহানাল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, অন্য হাদীছ শরীফ-এ বর্ণিত হয়েছে- হযরত আবু মুসা আশয়ারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, হাবীবুল্লাহ, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, “হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার ফযীলত অন্যান্য মহিলাদের উপর এত বেশি যেমন খাদ্য বা তরকারির মধ্যে লবণের ফযীলত বা শ্রেষ্ঠত্ব।” সুবহানাল্লাহ! (বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ, ইবনু মাজাহ, কানযুল উম্মাল, মিশকাত)
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, হাদীছ শরীফ-এ আরো বর্ণিত হয়েছে, “হযরত মুসলিম আল বাত্বীন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু মুরসাল সূত্রে বর্ণনা করেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, হাবীবুল্লাহ, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি জান্নাতে আমার আহলিয়া হিসেবে থাকবেন।” সুবহানাল্লাহ! (ইবনে সা’দ, কান্যুল উম্মাল)
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, “হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বড় ফক্বীহ, সবচেয়ে বেশি জানা ব্যক্তি এবং আম জনতার মধ্যে সবচেয়ে সুন্দর মতামতের অধিকারিণী।” সুবহানাল্লাহ! (আল মুসতাদরিক-৪/১১)
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার শাদী মুবারক হয় স্বয়ং খালিক্ব, মালিক রব মহান আল্লাহ পাক উনার নির্দেশে। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, হাবীবুল্লাহ, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনাকে ৬ বৎসর বয়স মুবারকে শাদী মুবারক করেন এবং ৯ বৎসর বয়স মুবারকে ঘরে তুলে নেন। উনার নিকাহ মুবারকে ৫০০ দিরহাম দেন মোহর ধার্য করা হয়। উনার সেই পবিত্র নিকাহ মুবারক সম্পন্ন হয়েছিল পবিত্র শাওওয়াল মাসের ২১ তারিখ। তাই এই মুবারক দিনটি কুল কায়িনাতের জন্য বিশেষ রহমত, বরকত, সাকীনা ও নাযাতের কারণ। পাশাপাশি ঈদ বা খুশি প্রকাশের দিন। এ মুবারক দিন উপলক্ষে খুশি প্রকাশ করে মাহফিলের আয়োজন করে উনার বরকতময় সাওয়ানেহ উমরী মুবারক আলোচনা করে ইবরত নছীহত হাছিল করা সকলের জন্যই ফরয-ওয়াজিব।
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার মাধমেই বাল্যবিবাহকে সুন্নত হিসেবে সাব্যস্ত করেন। কারণ উনার আক্বদ বা নিকাহ মুবারক সম্পন্ন হয়েছে ৬ বৎসর বয়স মুবারকে। মূলত, পবিত্র ২১শে শাওওয়াল শরীফকে “বাল্যবিবাহ দিবস” হিসেবেও আখ্যায়িত করা যায়। তাই ইসলামী শরীয়তের ফতওয়া মুতাবিক বাল্যবিবাহের বিরুদ্ধে বলা, বাল্যবিবাহকে কটাক্ষ করা এবং বাল্যবিবাহ রোধে আইন করা কাট্টা কুফরীর অন্তর্ভুক্ত।
মুজাদ্দিদে আ’যম, মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা আলাইহিস সালাম বলেন, ব্রিটিশ সরকার উদ্দেশ্যমূলকভাবেই মেয়েদের বিয়ে বসা বা বিয়ে দেয়ার জন্য কমপক্ষে ১৮ বছর বয়স হওয়ার আইন বা শর্ত করে দেয় এবং ১৮ বছর বয়সের নিচে কোন মেয়েকে বিয়ে দেয়া, বিয়ে করা বা কোন মেয়ের জন্য বিয়ে বসা দ-নীয় অপরাধ বলে সাব্যস্ত করে। (নাঊযুবিল্লাহ)। যা সম্পূর্ণরূপে কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফ-এর খিলাফ।
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মহিলারা কিভাবে নিজেদের জীবন অতিবাহিত করবে, তারা কোন বিষয়ে কিভাবে ইলম অর্জন করবে, কি আমল করবে, কেমন পর্দা করে চলবে, কি ধরনের পোশাক পরিধান করবে, তাদের দায়িত্ব-কর্তব্য কি ইত্যাদি যাবতীয় বিষয়ের আদর্শ রেখে গেছেন উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম। তাই প্রত্যেক মুসলমান মহিলার জন্য ফরয ওয়াজিব হচ্ছে- প্রতি ক্ষেত্রে উম্মুল মুমিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনাকে অনুসরণ-অনুকরণ করা। অনুরূপভাবে বর্তমানে যে মহিলা উনাকে উত্তমভাবে অনুসরণ-অনুকরণ করেন উনাকে অনুসরণ-অনুকরণ করা। কেননা উনারা হচ্ছেন মহিলাদের মধ্যে নায়িবে রসূল এবং উলিল আমর। এ প্রসঙ্গে খালিক্ব, মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, “হে ঈমানদার (পুরুষ-মহিলা) তোমরা খালিক্ব, মালিক রব মহান আল্লাহ পাক উনার রসূল এবং উলিল আমরগণ উনাদেরকে অনুসরণ কর।” তবেই সকলের পক্ষে খালিক্ব, মালিক রব মহান আল্লাহ পাক ও উনার হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, হাবীবুল্লাহ, নূরে মুজাসসাম, ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের রেযামন্দী হাছিল করা তথা নাজাত পাওয়া সম্ভব। কেননা হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, “যে যাকে মুহব্বত ও অনুসরণ করবে তার সাথেই তার হাশর-নশর হবে।” অর্থাৎ সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মূল কথা হলো- প্রত্যেক মুসলমান মহিলার জন্য ফরয ওয়াজিব হচ্ছে- প্রতি ক্ষেত্রে হযরত উম্মুল মুমিনীন আলাইহিন্নাস সালাম ও হযরত আহলে বাইত আলাইহিন্নাস সালাম উনাদেরকে অনুসরণ-অনুকরণ করা। অনুরূপভাবে বর্তমানে যে মহিলা উনাদেরকে উত্তমভাবে অনুসরণ-অনুকরণ করেন উনাকে অনুসরণ-অনুকরণ করা। পক্ষান্তরে কোন ফাসিক, ফুজ্জার, বেপর্দা-বেহায়া, বেশরা মহিলা এবং কাফির, মুশরিক, বেদ্বীন-বদদ্বীন মহিলাদেরকে অনুসরণ-অনুকরণ করা হারাম ও জাহান্নামী হওয়ার কারণ। নাউযুবিল্লাহ! -০-
তথ্যসূত্র:█║▌│█│║▌║││█║▌│║█║▌ © আল ইহসান.নেট | al-ihsan.net
by Admin
|
posted: Tuesday, September 04, 2012
|
|
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ‘সূরা ফাতিহা’-এ ইরশাদ করেন, ‘(তোমরা দোয়া করো) আয় বারে ইলাহী! আমাদেরকে সরল পথ দান করুন। উনাদের পথ দান করুন; যাঁদেরকে নিয়ামত দিয়েছেন। আর যারা গযবপ্রাপ্ত ও বিভ্রান্ত তাদের পথ দিবেন না।’ প্রকৃতপক্ষে উলামায়ে ‘সূ’ বা ধর্মব্যবসায়ী মাওলানাদের সূরা ফাতিহা-এর ইলমও নেই। তাই তারা ইসলামের নামে বিধর্মীদের দ্বারা প্রবর্তিত গণতন্ত্র, ভোট-নির্বাচন, হরতাল, লংমার্চ করছে, ব্লাসফেমী আইন চাচ্ছে, মৌলবাদ দাবি করছে। অথচ সূরা ফাতিহাতেই রয়েছে যে, মুসলমানদের জন্য বিধর্মীদের তর্জ-তরীক্বা অনুসরণ ও অনুকরণ করা সম্পূর্ণরূপে হারাম ও কুফরী। তাই উলামায়ে ‘সূ’ বা ধর্মব্যবসায়ীদের জন্য ফরয-ওয়াজিব হচ্ছে, সূরা ফাতিহার অর্থ ও তাফসীর ভালো করে পড়া ও ফিকির করা এবং সে অনুযায়ী আমল করা।
যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামুল আ’ইম্মাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, “উলামায়ে ‘সূ’ বা ধর্মব্যবসায়ী মাওলানারা সমগ্র কুরআন শরীফ তো অবশ্যই এমনকি প্রতিনিয়ত পঠিত সূরা- সূরা ফাতিহা সম্পর্কেও তারা চরম অজ্ঞ। আর তাই সূরা ফাতিহা নিয়ে তাদের ফিকিরও নেই। এদের প্রসঙ্গে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি বলেন, ‘তারা কি কুরআন শরীফ সম্পর্কে গভীর ফিকির করে না? নাকি তাদের অন্তর তালাবদ্ধ করে দেয়া হয়েছে?’
মুজাদ্দিদে আ’যম, রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, বিষয়বস্তুর আঙ্গিকে, গুরুত্বের বিচারে ‘সূরা ফাতিহা’ এক অনন্য মযার্দাসম্পন্ন সূরা। কুরআন শরীফ আরম্ভ হয়েছে ‘সূরা ফাতিহা’ দ্বারা। অবতরণের দিক দিয়ে এটিই প্রথম পূর্ণাঙ্গ সূরা। বৈশিষ্ট্যের দিক থেকে এটি সমগ্র কুরআন শরীফ-এর সংক্ষিপ্ত সারমর্ম। কুরআন শরীফ-এর অবশিষ্ট সূরাগুলো মূলতঃ ‘সূরা ফাতিহারই’ বিস্তৃত ব্যাখ্যা। গুমরাহীর পথ ছেড়ে সিরাতুল মুস্তাক্বীমের পথে পরিচালিত হওয়াই সমগ্র কুরআন শরীফ-এর মূল কথা। আর ‘সূরা ফাতিহাতে’ সে বিষয়টিই দোয়ারূপে সন্নিবেশিত করা হয়েছে বিশেষ তাৎপর্যপূর্ণরূপে। আর তাই সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন।
মুজাদ্দিদে আ’যম, রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, কুরআন শরীফ-এর সর্বাধিক পঠিত সূরা হিসেবে সে দোয়া সারা মুসলিম জাহান উচ্চারণ করছেন প্রতিনিয়ত, অহরহ- “আমাদেরকে সরল পথ দান করুন, সে সমস্ত ব্যক্তিত্ব উনাদের পথ দান করুন; যাঁদেরকে নিয়ামত দান করেছেন। তাদের পথ নয়, যারা গযবপ্রাপ্ত, বিভ্রান্ত ও পথভ্রষ্ট।”
মুজাদ্দিদে আ’যম, রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, নিয়ামতপ্রাপ্ত ও গযবপ্রাপ্তদের বর্ণনা কিন্তু কুরআন শরীফ-এই রয়ে গেছে। যাঁদেরকে নিয়ামত দেয়া হয়েছে, উনাদের প্রসঙ্গে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, যাঁদের প্রতি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি অনুগ্রহ করেছেন, উনারা হচ্ছেন- নবী, ছিদ্দীক্ব, শহীদ এবং ছালেহ। আর গযব প্রাপ্ত ও বিভ্রান্ত বলতে খাছ করে ইহুদী-নাছারাদেরকেই বলা হয়েছে। আর সাধারণভাবে সমস্ত বিধর্মীদেরকে বলা হয়েছে। সুতরাং ইহুদী-নাছারাদের পথ পরিহার করে নবী, ছিদ্দীক্ব, শহীদ এবং ছালিহীনগণ উনাদের পথে পরিচালিত হওয়াই ‘সূরা ফাতিহা’-এর কথা। অর্থাৎ কুরআন শরীফ-এর শিক্ষা।
মুজাদ্দিদে আ’যম, রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, উম্মাহকে এই আদর্শের আলোকে পথ চলার উদ্দীপনা জাগানোর দায়িত্ব নীতিগতভাবে বর্তায় আলিম সমাজের উপর। কিন্তু যুগপৎভাবে আশ্চর্যজনক এবং দুঃখজনক হলেও সত্য যে, তথাকথিত আলিম সমাজ সে অনিবার্য কাজটিতে কেবল ব্যর্থই হচ্ছে না, সাথে সাথে তারা বিভ্রান্ত ও পথভ্রষ্ট হচ্ছে এবং নিজেরাও বিভ্রান্তি ছড়াচ্ছে। মসজিদে সূরা ফাতিহা আওড়িয়ে, দোয়া কুনূত পড়ে, মঞ্চে উঠে তারাই তার খিলাফ করছে। নিয়ামত প্রাপ্তদের পথ চাইলেও তারা অনুসরণ করছে গযব প্রাপ্তদের পথ। অর্থাৎ ইসলামের নামে ইহুদী-নাছারাদের প্রবর্তিত গণতন্ত্র, নির্বাচন-ভোট করছে, ব্লাসফেমী আইন চাচ্ছে, মৌলবাদ দাবী করছে। কাট্টা মুশরিক-হিন্দু পাপাত্মা গান্ধীর হরতাল করছে, নাস্তিক মাওসেতুং-এর লংমার্চ করছে। যারা কিনা সন্দেহাতীতরূপে গুমরাহ, গযব প্রাপ্ত এবং বিভ্রান্ত। নাঊযুবিল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মূলত তাদের অন্তরে সত্যিই তালা লেগে গেছে, মহর পড়ে গেছে। সুতরাং সত্যের খাতিরে, কুরআন শরীফ-এর নির্দেশে, সূরা ফাতিহার শিক্ষায় আমাদেরকে অন্তরে মহর বিশিষ্ট এসব নামধারী উলামাদের থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে এবং উলামায়ে হক্কানী-রব্বানী উনাদের সংস্পর্শে আসতে হবে। উলামায়ে হক্কানী-রব্বানী উনাদের ছোহবতে আসলেই কুরআন শরীফ নিয়ে ফিকির করার মানসিকতা তথা সূরা ফাতিহা মূল্যায়ন করার ক্ষমতা আমাদের অর্জিত হবে।
মুজাদ্দিদে আ’যম, রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মূলকথা হলো- উলামায়ে ‘সূ’ বা ধর্মব্যবসায়ী মাওলানাদের সূরা ফাতিহা-এর ইলমও নেই। তাই তারা ইসলামের নামে বিধর্মীদের দ্বারা প্রবর্তিত গণতন্ত্র, ভোট-নির্বাচন, হরতাল, লংমার্চ করছে, ব্লাসফেমী আইন চাচ্ছে, মৌলবাদ দাবি করছে। অথচ সূরা ফাতিহাতেই রয়েছে যে, মুসলমানদের জন্য বিধর্মীদের তর্জ-তরীক্বা অনুসরণ ও অনুকরণ করা সম্পূর্ণরূপে হারাম ও কুফরী। তাই উলামায়ে ‘সূ’ বা ধর্মব্যবসায়ীদের জন্য ফরয-ওয়াজিব হচ্ছে, সূরা ফাতিহার অর্থ ও তাফসীর ভালো করে পড়া ও ফিকির করা এবং সে অনুযায়ী আমল করা। -০-
তথ্যসূত্র:█║▌│█│║▌║││█║▌│║█║▌ © আল ইহসান.নেট | al-ihsan.net
|
Recent Comments